বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




সাতক্ষীরায় ভাতিজাকে কুপিয়ে হত্যা করলেন ৩ চাচা

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মঙ্গলবার রাতে ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছেন তিন চাচা। জমি বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত ভাতিজার নাম আলফাজ হোসেন গাজী। তিনি উপজেলার দক্ষিণ সোনাবড়িয়া গ্রামের শাহাদাত গাজীর ছেলে।

নিহতের বড় ভাই আলতাফ হোসেন গাজীর বরাত দিয়ে পুলিশ জানায়, অনেক দিন ধরে চাচাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে মঙ্গলবার রাতে চাচা সলেমান গাজী, ইসমাইল, গণি ও চাচতো ভাই নাজমুল বাড়িতে এসে আলফাজকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় আলফাজকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। সদর হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাতে মারা যান আলফাজ।

কলারোয়া থানার ওসি মনীর-উল-গীয়াস বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ আলফাজের দুই চাচিকে আটক করেছে। চাচারা পালিয়েছেন। তাদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765