রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ১

সাতক্ষিরা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় মিলন হোসেন (২৮) নামে আরেক কৃষক আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জালালাবাদ মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত দেলবার হোসেন উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তারা দুইজন পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন। এ সময় বজ্রপাতে দেলবার হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং পাশের জমিতে থাকা মিলন হোসেন গুরুতর আহত হয়। পরে মিলন হোসেনকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765