রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




সাতক্ষীরায় বখাটের ছুরিকাাঘাতে স্কুল ছাত্রী আহত

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

সাতক্ষীরায় উত্ত্যক্তকারী তিন বখাটের ধারালো ক্ষুরের আঘাতে আহত হয়েছে অষ্টম শ্রেণির স্কুল ছাত্রী নুসরাত জাহান অর্পি। ধস্তাধস্তির সময় তারা তার কাছ থেকে কিছু টাকাও ছিনিয়ে নিয়ে গেছে ওই বখাটেরা।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে শহরের মুনজিতপুরে পুরানা হাসপাতালের ভেতরের সড়কে। এই সড়কের কর্বস্থানের কাছে এ ঘটনার পরপরই মেয়েটি চিৎকার দিলে বখাটেরা পালিয়ে যায়।

অর্পির বড় ভাই শিমুল জানান, অর্পি একটি ভ্যানে করে মুনজিতপুরের লম্বা টালি এলাকার নিজেদের বাসা থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি মোটর সাইকেলে আসা হেলমেট পরা তিন যুবক তার ভ্যান থামিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকে। তারা তাকে ভ্যান থেকে টেনে হেঁচড়ে নামানোর চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি প্রতিবাদ করতেই তারা তাকে ধারালো ক্ষুর দিয়ে তিনটি আঘাত করে। তার বইয়ের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যাগে থাকা কিছু টাকাও নিয়ে নেয় তারা। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। তবে যাবার সময় এ কথা কাউকে জানালে তার আরও বিপদ হবে বলে হুমকি দিয়ে যায়।
শিমুল জানান বিষয়টি অভিযোগ আকারে সাতক্ষীরা থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765