শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় নিহত ১

সাতক্ষিরা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে উপজেলার কুমিরা কদমতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতিমা খাতুন তালা উপজেলার কুমিরা নওয়াকাটি গ্রামের ডা. আজিজুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী ডাক্তার আজিজুর রহমান গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাক্তার দম্পতি সাতক্ষীরা থেকে মোটরসাইকেলযোগে কুমিরায় নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা নামক স্থানে পৌঁছালে খুলনাগামী একটি পিকআপ তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই ফাতিমা খাতুন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিজুর রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, পিকআপের ধাক্কায় ডাক্তারের স্ত্রী নিহত হয়েছেন। আহত ডাক্তারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765