রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




সাতক্ষীরায় দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১, অস্ত্র ও মাদক উদ্ধার

সাতক্ষিরা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

 

সাতক্ষীরায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে মুনসুর শেখ নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ শক্রবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ডিসি ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি বলে পুলিশ জানিয়েছে।

নিহত মুনসুর শেখ শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আহাদ আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানা সহ জেলার বিভিন্ন থানায় মোট ১৪টি মাদক মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার পুলিশের শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর শেখ ইয়াবার একটি চালান নিয়ে অপর একটি মাদক ব্যবসায়ীদের সাথে বিরোধ বাধে। শুক্রবার ভোর রাতে বাকাল ডিসি ইকোপার্ক এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী মুনসুর শেখ নিহত হয়। তার লাশ উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনা স্থল থেকে ৫০ পিস ইয়াবা ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765