বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় শাহানারা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

তার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে সাতক্ষীরা থেকে খুলনায় নেয়ার পথে ডুমুরিয়ায় মারা যান তিনি।

জানতে চাইলে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. আসাদুজ্জামান জানান, শাহানারা খাতুন জ্বর নিয়ে গত ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় খুলনায়। পথে মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার কালীগঞ্জের মাদ্রাসাছাত্র আলমগীর হোসেন গাজী (১৪) নামে এক কিশোর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, জেলায় ৩০৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ছাড়া ৩৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ অন্যত্র পাঠানো হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ৫৬ জন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765