বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সাতক্ষিরায় ট্রাক চাপায় কলেজ শিক্ষিকা নিহত

সাতক্ষিরা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানারা খাতুন (৩৮) নামে এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে জেলার সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রভাষক জাহানারা খাতুন পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও তালার নওয়াপাড়া এলাকার শাহাদত হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা খাতুন ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছুলে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765