শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সাগরে ভাসছে প্রসাধনী ও তরল পদার্থ ভর্তি ব্যারেল

পটুয়াখালি প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গোপসাগরে ১৫২টি কন্টেইনার নিয়ে ঢেউয়ের তান্ডবে ডুবে যাওয়া এমভি গলফ আরগো জাহাজটির উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। সাগরে ভাসছে ডুবে যাওয়া জাহাজে থাকা কন্টেইনারসহ তরল পদার্থ ভর্তি ব্যারেল ও প্রসাধনী সামগ্রী।

পুলিশ বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস ও কন্টেইনার উদ্ধার করেছে। ইতোমধ্যে সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ সাংগু সদস্যরা জাহাজে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। জাহাজ ও জাহাজের যন্ত্রাংশ এবং বহনকৃত মালামাল রক্ষা ও নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছে ডুবে যাওয়া জাহাজ কর্তৃপক্ষ বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেসে আসা তরল পদার্থ ভর্তি ব্যারেল ও প্রসাধনী সামগ্রী কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে অনেক প্রসাধনী সামগ্রী বিনষ্ট হয়ে গেছে। এখনও ওই জাহাজের মালামাল সাগরে ভাসছে। এ জাহাজটিতে ইস্পাত তৈরির কাঁচামাল ও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রসাধনসামগ্রী ও বাণিজ্যিক পণ্য ছিল। তবে জাহাজডুবির ছয় দিন অতিবাহিত হলেও উদ্ধার কাজ শুরু হয়নি বলে জানা গেছে।

এদিকে রবিবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে বস্তা ভর্তি কসমেটিকসের পন্ডস ফেইস ওয়াস উদ্ধার করেছেন পুলিশ। সাগরে মাছ ধরারত জেলেরা ভাসমান অবস্থায় এসব পণ্য উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করে। এসব মালামাল ডুবে যাওয়া জাহাজের বলে কলাপাড়া থানার এসআই বিপ্লব জানিয়েছেন।

মহিপুর থানার ওসি সোহেল আহমেদ বলেন, গঙ্গামতি সাগর সৈকতে ভেসে আসা তরল পদার্থ ভর্তি ৬০টি ড্রাম উদ্ধার করা হয়েছে। প্রতিটি ড্রামের মধ্যে ২০ লিটার লিকুইট রং রয়েছে। এছাড়া একটি বড় আকারের কন্টেইনার ও কিছু প্রসাধনী সামগ্রী উদ্ধার হয়েছে। এ বিষয়টি পায়রা বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পায়রা বন্দর চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলম জানান, পায়রা বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে ফেয়ারওয়ে বয়ার কাছে পায়রা চ্যানেলে গলফ আরগো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজ ডুবির কারণে এ চ্যানেলে অন্য জাহাজ চলাচলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা তা যাছাইয়ের জন্য এ সমীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

গলফ ওরিয়েন্ট সীওয়েচ লিমিটেডের লজিষ্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, তারা এখনও জাহাজটি উদ্ধারের জন্য আনুষ্ঠানিকতা শুরু করেন নি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে পায়রা ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এমভি গলফ আরগো জাহাজ ১৪ নাবিক নিয়ে ঢেউয়ের তান্ডবে পড়ে ডুবে যায়। পরদিন ১৩ সেপ্টেম্বর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ সাংগু ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার করে। ১৪ সেপ্টেম্বর বিকালে উদ্ধার করা নাবিকদের ডুবে যাওয়া জাহাজ কোম্পানীর কাছে হস্তান্তর করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765