শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মোংলায় মানববন্ধন

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

 

বাংলাদেশের ক্রিকেট জগতের উজ্জ্বল তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসি’র আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোংলার সর্বস্তরের জনগন ও স্থানীয় ক্রিকেট প্রেমীরা।

রবিবার সকাল ১১ টায় শেখ আব্দুল হাই সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক ও পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, দৈনিক সময়ের খবর ও সময় টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মাহমুদ হাসান, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, বাঁধন স্পোর্টিং ক্লাবের সভাপতি এম.আর রানা, সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি সোহেল আরমান, মোংলা যুব ফোরামের সভাপতি পারভেজ খান, শেখ আব্দুল হাই বøাড ফাউন্ডেশনের সদস্য সাগর প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব ও জিটিভি’র স্থানীয় প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু, আমির হামজা আবিদ, মশিউর রহমান রিপন, সাংবাদিক সোহেল হাওলাদার, তারুন্য মোংলা’র সভাপতি ও মোংলা সাহিত্য পরিষদের আহবায়ক মনির হোসেন, সাংবাদিক মাসুদ রানাসহ স্থানীয় ক্রিকেট ক্লাবগুলোর সভাপতি সাধারন সম্পাদক ও সর্বস্তরের জনসাধারন

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা,দেশের ক্রিকেট ধ্বংসের মূল হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান এবং ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ সহ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসি’র আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765