বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সরকার ‘গুম’কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

বর্তমান সরকার ‘গুম’কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, নিখোঁজ হওয়ার ভয়ে মানুষ যাতে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে না ওঠে সেজন্য সরকার ‘গুম’কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিরোধী দল ও মতকে নির্মূল করে রাষ্ট্র-সমাজে একমাত্রিকতা, কর্তৃত্ববাদী ও একদলীয় শাসনব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করাই এর মূল লক্ষ্য।

আওয়ামী সরকারই দেশে ‘গুমে’র ইতিহাস সৃষ্টি করেছে– এমন অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে বর্তমান গুমের ধারাবাহিকতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যার শুরু ১৯৭২ থেকে ১৯৭৫ সালে।

রিজভী অভিযোগ করেন, ‘গণতন্ত্রের অকাল প্রয়াণ ঘটানোর জন্যই ক্ষমতাসীনরা গুমের মত অমানবিক কর্মসূচি হাতে নিয়েছে। গণতন্ত্র হত্যায় রাষ্ট্রের এই নিষ্ঠুর চেহারা দেখে জনগণ শোক জানাতেও ভয় পায়।’

রাষ্ট্রীয় মদদ ছাড়া কাউকে গুম করা অসম্ভব বলেও এ সময় দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, দুই মেয়াদে আওয়ামী লীগের ১০ বছরের শাসনামলে দেশে ১ হাজার ২০৯ জন মানুষ গুম হয়েছে। একদিন অবশ্যই তদন্ত করে এসব ‘গুমে’র বিচার হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765