শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান নওয়াজের

আন্তর্জাতিক  ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

সরকারের শর্ত মেনে বিদেশে চিকিৎসা করানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বিদেশ যেতে পারবেন কিনা, গেলে কি কি ব্যবস্থা নেয়া হবে তা নিয়ে ম্যারাথন বৈঠক চলতে থাকে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ ও এর সাব কমিটিগুলোতে। কিন্তু এসব কমিটি থেকে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আসছিল না। ফলে এক অচলাবস্থা দেখা দেয়। এ অবস্থায় সরকার নওয়াজ শরীফের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বেশ কয়েকটি কঠিন শর্ত বেঁধে দেয়। ওই শর্ত মেনে বিদেশে চিকিৎসা নেবেন না নওয়াজ শরীফ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রতিষ্ঠাতা নওয়াজ শরীফ জেলখানায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়।

অবশেষে চিকিৎসার জন্য তিনি লন্ডন যেতে রাজি হন। প্রস্তত হয়ে যায় সব কিছু। বিমানের টিকেট কাটা হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে জানানো হয়, নো-ফ্লাই লিস্ট থেকে তার নাম প্রত্যাহার করা হয় নি। এরপর দফায় দফায় চলতে থাকে বৈঠক। শেষ পর্যন্ত সরকার তাকে প্রস্তাব দেয় ৭০০ কোটি রুপির মুচলেকা দিয়ে তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন। আল আজিজিয়া স্টিল মিলস এবং অ্যাভেনফিল্ড মামলায় তাকে ৭০০ কোটি রুপি জরিমানা করা হয়েছে। ফলে মুচলেকা হিসেবে যে অর্থ দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে তা এই জরিমানার সমান। কিন্তু সরকারের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নওয়াজ। এ খবর দিয়েছে অনলাইন ডন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765