রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সরকারি বাংলোতে আপত্তিকর অবস্থায় তরুণীসহ কবি রবীন্দ্র গোপ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০১৯
তরুণীসহ জনতার হাতে আটক কবি রবিন্দ্র গোপ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপকে এক তরুণীর (২৫) সঙ্গে সরকারি বাংলোতে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা।

জাদুঘরের ভেতরে ডাকবাংলোর একটি কক্ষ থেকে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকালাপেরত অবস্থায় তাকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। কবি রবীন্দ্র গোপের বিরুদ্ধে এর আগেও অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। তিনি দায়িত্ব পালনকালে তার অফিসের পেছনে একটা বেডরুম তৈরি করেন। যেখানে নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন বলেন, সরকারি বাংলাতে নারীকে এনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রবীন্দ্র গোপকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীসহ তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১৭ মে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। কয়েক দফা চুক্তির মেয়াদ বাড়িয়ে ১০ বছর ধরে জাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় সরকারি বাংলোতে নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765