শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সম্রাট গ্রেপ্তার কিনা শিগগিরই জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেপ্তার হয়েছে কিনা শিগগিরই জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগ নেতা সম্রাটের গ্রেপ্তার হওয়ার গুঞ্জনের মধ্যে এমন মন্তব্য করলেন তিনি।

শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখবেন, খুব শিগগিরই দেখবেন।’

তিনি বলেন, ‘তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন, সে সম্রাটই হোক আর যে-ই হোক, অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।’

ক্যাসিনো বিরোধী অভিযান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যেহেতু অভিযানটি র‍্যাব শুরু করেছে, তাই তারাই অভিযান চালাবে।’

এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।

এর আগে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765