শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




সবাইকে চা বানিয়ে খাওয়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

চারিদিকে গিজগিজ করছে মানুষ। এরই মধ্যে চায়ের দোকানে ঢুকে গেলেন তিনি। দোকানদারের কাছ থেকে চামচ নিয়ে ফুটন্ত চা নাড়তে লাগলেন।

বুধবার ভারতের পশ্চিমবঙ্গের দিঘায় এভাবেই সাধারণ মানুষের ভিড়ে দেখা মিললো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জনসংযোগের অংশ হিসেবে এখন দিঘায় অবস্থান করছেন মমতা। বুধবার সকালে তিনি দত্তপুরের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে যান। সেখানে বাড়ি বাড়ি গিয়ে সবার অভাব-অভিযোগ শোনেন। ততক্ষণে তাকে ঘিরে তৈরি হয়েছে মানুষের জটলা। আর সেই জটলা নিয়েই মুখ্যমন্ত্রী এগোতে শুরু করেন, থামেন গিয়ে একটি চায়ের দোকানের সামনে। এরপর দোকানিকে বলেন সবাইকে চা দিতে। এরই ফাঁকে একটি শিশুকে কোলে তুলে নিয়ে তার হাতে তুলে দেন একটি কেক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ততক্ষণেও চা তৈরি না হওয়ায় ভিড় ঠেলে দোকানের ভেতরেই ঢুকে যান মুখ্যমন্ত্রী। আর দোকানদারের হাত থেকে চামচ নিয়ে নিজেই চা নাড়তে শুরু করেন। এ পর্যায়ে চায়ে দুধ কম কেন তা জানতে চান দোকানির কাছে। এরপর পাশে রাখা বড় মগ চা ছেঁকে ঢালতে শুরু করেন তিনি।

ছাঁকনিতে জমে থাকা চা পাতা ফেলে দেওয়ায় অবশ্য দোকানিকে ধমকও দেন মমতা, বলেন, ‘ফেললে কেন? ওই পাতা দিয়েই তো আর একবার হয়ে যেত?’

এদিকে মুখ্যমন্ত্রীকে চা বানাতে দেখে অবাক হন অনেকে। তবে মমতা সাফ জানিয়ে দেন, তিনিও বড় হয়েছেন আর পাঁচজনের মতো করেই। তিনিও ছোটবেলায়ে হাত লাগাতেন বাড়ির কাজে। তাই ঘরকন্না ভালোই পারেন তিনি!

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765