বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সকালের নাস্তায় যেসব খাবার খাওয়া ঠিক নয়

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

সুস্থ থাকতে সকালের নাস্তা খাওয়া খুবই জরুরি। তবে পুষ্টিবিদদের মতে, নাস্তায় কি খাচ্ছেন সেটা আরও জরুরি। কারণ, ওজন কমানোর জন্য অনেকে সকালের নাস্তায় কম খান। আবার কেউ কেউ এক সঙ্গে অনেক কিছু খেয়ে ফেলেন । এ দুটি অভ্যাসের কোনোটাই ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, সকালে হালকা নাস্তা করতে গিয়ে অনেকে এমন কিছু ভুল করেন যেগুলি ওজন কমানোর বদলে বাড়িয়ে দেয়। যেমন-

১. অনেকেই এক কাপ কফি খেয়ে সকালটা শুরু করেন।খালি পেটে কফি খাওয়া একেবারেই উচিত নয়। এতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। অ্যাসিডিটির সমস্যায় একাধিক শারীরিক সমস্যা বা মানসিক উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে ওজনও বেড়ে যায়।

২. সকালে কাজে বের হওয়ার আগে অনেকেই এক গ্লাস জুস খেয়ে নেন। খালি পেটে ফলের রস খেলে শরীরে শর্করার মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। তাছাড়া অ্যাসিডিটির সমস্যাও বাড়তে বাড়ে। এতে ওজন বাড়ার ঝুঁকিও দেখা দেয়।

৩. ওজন কমানোর আশায় অনেকেই এক কাপ টক দই খেয়ে সকালের নাস্তা সারেন। এতে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়।

৪. কৃত্রিম চিনি বা মিষ্টিযুক্ত খাবার, প্রক্রিয়াজাত মাংস সকালে না খাওয়াই ভাল। এসব খাবার শরীরে অতিরিক্ত মেদ সৃষ্টি করে। সেই সঙ্গে রক্তে কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765