শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




শ্বশুরের ধর্ষণ পাঁচ বছর, দেবরও যোগ দেয়ায় থানায় গৃহবধূ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

ছেলের বউকে টানা পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে। ওই নারীকে তার শ্বশুর বলেছিলেন, ছেলের বউ নয়, আমার শরীরের চাহিদা মেটাতে তোমাকে ঘরে এনেছি। শ্বশুরের পাশাপাশি দেবরও তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সে দেশের উত্তরপ্রদেশের বরেলি থানায় এক নারী কিছুদিন আগে নিজের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি বলেন, ২০১৪ সালে তার বিয়ে হয়। বিয়ের পর একদিন শ্বশুর তাকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েন। শ্বশুরের কাছে নিজের সতিত্ব রক্ষায় অনেক অনুরোধ করেন।

কিন্তু শ্বশুর তাকে বলেন, ছেলের বউ হিসেবে নয়, নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য তোমাকে বাড়ির বউ করে এনেছি। এর পর প্রায় প্রতিদিন তাকে শ্বশুর ধর্ষণ করতেন বলে অভিযোগ করেছেন ওই নারী।

ওই নারী আরো বলেন, ধর্ষণের ব্যাপারে তার স্বামী জানতেন। কিন্তু সবকিছু জানা স্বত্ত্বেও তিনি কোনো প্রতিবাদ করেননি। এ কারণে তার শ্বশুর বেপরোয়া হয়ে ওঠেন।

সম্প্রতি শ্বশুরের পাশাপাশি দেবরও সে পথে হাঁটেন। এবার ওই নারী হতবিহ্বল হয়ে পড়েন। বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765