শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শেষ হয়েছে হজের ফিরতি ফ্লাইট, দেশে ফিরেছেন ১,১৬,৬৯৫ হাজি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

শেষ হয়েছে ২০১৯ সালের ফিরতি হজ ফ্লাইট। বাংলাদেশ বিমান এবং সৌদিয়ার ৩৫১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১লাখ ১৬ হাজার ৬৯৫ জন বাংলাদেশি হাজি। এ বছর পবিত্র হজ পালন করতে এসে মারা গেছেন ১১৭ জন যার মধ্যে ১০০ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। মক্কায় ১০২ জন, মদীনায় ১৩ এবং জেদ্দায় মারা যান ২ জন।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের বিজি৩৬৭৬ ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি ছিল হজের শেষ ফিরতি ফ্লাইট।
হজ মিশন সূত্র জানিয়েছে, শনিবার রাতে জেদ্দা থেকে ছেড়ে গেছে সবশেষ ফিরতি হজ ফ্লাইট। সেই সাথে বন্ধ করে দেয়া হয়েছে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বাংলাদেশ হজ অফিসের কার্যক্রম।

গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয় পবিত্র হজ। এবছর সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ৫৯৮টি এজেন্সির মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন ১ লাখ ২৭ হাজার ১৫২জন বাংলাদেশি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765