শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শেরপুরে বাবার হাতে ছেলে খুন

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

শেরপুরে পারিবারিক কলহের জের ধরে বাবা মুসলিম উদ্দিনের দায়ের কোপে ছেলে শফিকুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুসলিমকে আটক করেছে। অভিযুক্ত মুসলিম অবসরপ্রাপ্ত কারারক্ষী।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, টাকা-পয়সা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ মুসলিম উদ্দিনের সঙ্গে শফিকুলের দ্বন্দ্ব ও পারিবারিক কলহ চলে আসছিল। শফিকুল ছিলেন মুসলিমের প্রথম স্ত্রী মৃত সবুজা বেগমের ছেলে। এর জের ধরে শনিবার সাড়ে ৯টার দিকে শফিকুল ওই ধানক্ষেতে গেলে তার পিতা মুসলিম উদ্দিন আকস্মিক ধারালো দা দিয়ে তার ওপর আক্রমণ করেন এবং ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপর মুসলিম পালিয়ে যান। তবে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মুসলিম উদ্দিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত শফিকুলের স্ত্রী রোজিনা বেগম বলেন, ‘আমার স্বামী টাকা ও জমিজমা ভাগ করে দেয়ার জন্য শ্বশুরকে বললে শ্বশুর টাকা-পয়সা দেবে না বলে জানিয়ে দেয়। এ জন্য শুক্রবার বুদ্ধি করছে এবং শনিবার সকালে দা ধার দিছে। সকালে আমি ও আমার স্বামী ভাত খাই। এরপর স্বামী ধানক্ষেতে যায়। সেখানে যাওয়ার পর পেছন থেকে শাশুড়ি মলেদা বেগম ও ননদ মেরি আক্তার ধরে ফেলে এবং আমার শ্বশুর দা দিয়ে ঘাড়ের মধ্যে কোপ মারে।’

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ (প্রশাসন) বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পিতা মুসলিম উদ্দিন, সৎমা মলেদা বেগম ও সৎবোন মেরি আক্তারকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765