বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় চাচা ভাতিজাসহ ৩ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

শেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় চাচা ভাতিজাসহ তিনজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের বাদা তেঘোরিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হন। নিহতরা হলেন চাচা হেকমত আলী ও ভাতিজা আজিজ। এ ঘটনায় পলাশ নামে আরো একজন গুরুত্বর আহত হন। নিহত দুজনই হেয়ারক্যাপ (পরচুলা) তৈরির কারখানায় কাজ করতো এবং সম্পর্কে চাচা ভাতিজা। অন্যদিকে জেলার নালিতাবাড়ী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে চালক আব্দুল কাদির নিহত হয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, চাচা হেকমত আলী, ভাতিজা আজিজ ও পলাশ মোটরসাইকেলযোগে কাজ শেষে বাড়ি ফিরছিলো। এসময় বাদা তেঘোরিয়া চেয়ারম্যান বাড়ির কাছে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় তারা তিনজনই গুরুত্বর হন। এ সময় তাদের আর্ত চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচা হেকমতকে মৃত ঘোষণা করেন। পরে ভাতিজা আজিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। বর্তমানে আহত পলাশ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ বাদল জানান, সকালে আব্দুল কাদির তার ব্যাটারিচালিত রিক্সায় দুইজন যাত্রী নিয়ে নালিতাবাড়ী পৌর শহর থেকে গোজাকুড়া যাচ্ছিলেন। পথে ব্যাটারিচালিত রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় যাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কাদির উপজেলার উত্তর কাপাসিয়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765