বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ধোনি-জাদেজায় ঘুরে দাঁড়িয়েছে ভারত

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

খোদ ভারতের সাংবাদিকরাই বলেন, তাদের ব্যাটিং লাইন আপ ‘তিলে খাজার’ মতো। শুরুটা শক্ত। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিকে ফেরাতে পারলেই হলো। ঝুরঝুর করে ভেঙে পড়বে বাকিটা। নিউজিল্যান্ড সেটা পেরেছে। ভারতের ইনিংসের মাত্র ৫ রানে তুলে নেয় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। এক রান করে ফিরে যান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল।

পরে বিদায় নেন দিনেশ কার্তিক। দলকে ভরসা দেওয়া ঋভষ পান্ত-হার্দিক পান্ডিয়াও দলের একশ’ রান হওয়ার আগেই আউট হন। পরে এমএস ধোনি এবং রবিন্দ্র জাদেজা টানছেন দলকে। ভারত ৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানে ব্যাট করছে।

বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়া রোহিত শর্মা মাত্র ১ রান করে দলের ৪ রানে ফেরেন। এরপর দলের পাঁচ রানে ফেরেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। দিনেশ কার্তিক ফেরেন দলের ২৪ রানে ব্যক্তিগত ৬ রান করে। ঋষভ পান্ত ৩২ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন। হার্দিক পান্ডিয়াও ৩২ রানে ফিরেছেন। এমএস ধোনি ২৮ রানে এবং রবিন্দ্র জাদেজা ৫২ রানে ব্যাট করছেন। দু’জনে ৭৬ রানের জুটি গড়ে ফেলেছেন।

নিউজিল্যান্ডের হয়ে শুরুর চার উইকেটের তিনটিই নেন ম্যাট হেটরি। অন্যটা দখল করেন ট্রেন্ট বোল্ট। বিরাট কোহলিকে ফেরান তিনি। এছাড়া বাঁ-হাতি স্পিনার মিশেল সাটনার নেন পরের দুই উইকেট।

এর আগে ভারতের সামনে ২৪০ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। আপাত দৃষ্টিতে বড় রানের লক্ষ্য নয়। তবে ওল্ড ট্রাফোর্ডের উইকেটও খুব একটা সুবিধার নয়। কিউইদের দম বেরিয়ে গেছে ব্যাটিং করতে। এরপর ইনিংসের শুরুতেই তারা ভারতের গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়ে সেটা বুঝিয়েও দিয়েছে।

এর আগে বৃষ্টির কারণে মঙ্গলবার ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান তোলে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়ায় ম্যাচ। বুধবার স্থানীয় সময় সকালে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে তারা। রস টেইলর দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করে রান আউট হন। তার আগে অধিনায়ক কেন উইলিয়ামসন খেলেন ৬৭ রানের ইনিংস। এই দু’জনের ব্যাটেই লড়াইয়ের পুঁজি পায় গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ হারা নিউজিল্যান্ড।

এর আগে মার্টিন গাপটিল ১৪ বল খেলে ১ রান করে আউট হন। অন্য ওপেনার হেনরি নিকোলাস আউট হন ২৮ রান করে। জিমি নিশাম ১২ এবং কলিন ডি গ্রান্ডহোম ১৬ করে ফিরে যান। টম ল্যাথাম-মিশেল সাটনাররা শেষ দিকে যথাক্রমে ১০ ও ৯ রান করেন। ভারতের হয়ে এ ম্যাচে দারুণ বোলিং করেন ভুবনেশ্বর কুমার। তিনি ১০ ওভার বোলিং করে ৪৩ রানে নেন ৩ উইকেট।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765