শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফরিদপুর গ্রামে শিয়াল মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আমিনা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে বুদ্দিন (৫) নামের অন্য এক শিশু।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তারের মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে।

আমিনা ওই গ্রামের আলামিনের মেয়ে এবং আহত বুদ্দিন একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সংশ্লিষ্ট নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, আব্দুস সাত্তারের মুরগির খামারে শিয়াল ধরতে তিনি একটি বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে রেখেছেন। আমিনা ও বুদ্দিন ঘটনার সময় খেলতে গিয়ে বাড়ির পাশের ওই মুরগির খামারে ঢোকে। এসময় শিয়াল ধরার ফাঁদে হাত দিতেই দুজনে বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই আমিনা মারা যায়। বুদ্দিনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রাতে ঢাকায় পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765