বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শিশুর স্মৃতিশক্তি বাড়াবেন কীভাবে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

শিশু প্রথমে তার পরিবার থেকেই শেখে। ছোট হওয়ার কারণে বারবার হয়তো সে ভুলে যায় শেখানো বিষয়গুলি। এ কারণে বাবা মাকে বারবারই তাকে একই জিনিস শেখাতে হয়। শিশুদের শেখানোর ক্ষেত্রে মনোবিদরা কিছু বিষয় মনে রাখার পরামর্শ দেন। যেমন-

গান বা ছড়ায় শেখান: শিশুরা সুর, লয়, ছন্দ এসবের প্রতি খুব আগ্রহী হয়। এ কারণে সহজেই তারা এগুলোর সঙ্গে একাত্ম হয়ে পড়ে। এ জন্য ছড়া বা গানের মাধ্যমে শিশুকে কিছু শব্দ, পশুপাখি বা কথা শেখানোর চেষ্টা করুন । ছড়ার ছন্দের জন্য যেকোনও শেখানো জিনিস শিশুর মনে রাখতে সুবিধা হয়।

আশেপাশে শান্ত রাখুন: শিশুকে যখন কোনও শব্দ বা কথা শেখাবেন তখন আশেপাশে যাতে আওয়াজ বা হৈ চৈ না হয়, সেদিকে খেয়াল রাখুন। আশেপাশে আওয়াজ হলে শিশু কৌতুহলবশত সেদিকেই মন দিয়ে ফেলে। তাই আপনার শেখানো জিনিস সে মন দিয়ে শুনতে পারে না।

মজার মাধ্যমে শেখান: অনেকে মনে করেন মজা করলে শিশু মন দিয়ে শেখে না, শুধু মজা হিসেবেই তা নেয়। কথাটা ঠিক নয়। মজার মাধ্যমে শেখালে শিশু বেশি সময় ধরে তা মনে রাখে।

বারবার বলুন : যে জিনিসটি শেখাতে চাইছেন তা একবার বললেই হবে না। ছোট শিশুদের পক্ষে একবার শুনে বা দেখে কোনকিছু মনে রাখা সম্ভব নয়। তাই যা শেখাবেন তা বারবার করে শেখান বা বলুন। এতে শিশু কথা মনে রাখতে পারবে।

ছবি বা ভিডিও দেখে শেখান : শিশুকে কোনও শব্দ ছবি বা ভিডিও দেখিয়ে শেখানোর চেষ্টা করুন। দেখার ফলে শিশুর মস্তিষ্ক কথাগুলো শোনার পাশাপাশি ছবিটাও রেকর্ড করে নেয়। এতে শিশুর শেখা স্মৃতি অনেকদিন বজায় থাকে।

হাসিমুখে শেখান : আপনি যখন একটি শব্দ বা গান শেখান তখন যদি আপনার মুখে হাসি না থাকে তাহলে শিশুর শেখার ইচ্ছা কমে যাবে। আপনার মুখের হাসি শিশুর মধ্যে ইতিবাচক আগ্ৰহ তৈরি করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765