বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




শিশুকন্যার মুখে বিষ তুলে দিয়ে নিজেও খেলেন মা

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ এ কথা বলে ভুলিয়ে ভালিয়ে নিজের আট বছরের মেয়ের মুখে বিষ তুলে দিয়েছেন এক মা। পরে ওই মাও বিষপান করেছেন। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নয় শিশু। তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সন্তানের মুখে বিষ তুলে দেয়া নারীর নাম মৌসুমী। তিনি ওই গ্রামের লিটনের স্ত্রী। মেয়ের নাম ফায়জা।

ওই নারীর স্বজনরা জানায়, লিটন একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। সাংসারিক বিষয় নিয়ে লিটন-মৌসুমীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরেই মেয়ের মুখে বিষ তুলে দেন মৌসুমী।

ফমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানান, কী পরিমাণ বিষ ওই শিশু ও তার মা পান করেছেন তা বলতে পারছে না স্বজনরা। শিশু ফায়জাকে আমরা ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। আর তার মাকে নারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765