শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়ায় ব্যবহৃত গাড়ি থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্বর্ণগুলো পাওয়া যায়।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ৪৮৮ গ্রাম। বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765