বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শাহজালালে পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ যাত্রী আটক

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটক যাত্রীর নাম মো. হাসান আলী।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে গতকাল শুক্রবার রাতে অবস্থান করে নজরদারি করছিলেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে ভোর সাড়ে ৫টায় ইস্তাম্বুল থেকে ঢাকায় আসা টার্কিস এয়ারলাইন্সের এর যাত্রী হাসান আলীকে চ্যালেঞ্জ করলে তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজে একটি বিদেশি পিস্তল ও ১০০টি গুলি পাওয়া যায়।

তিনি আরও জানান, আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত অস্ত্র ও গুলির বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765