শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শার্শা থানার ওসি প্রত্যাহার

যশোর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার সকালে তাকে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করে শার্শা থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়।

গত ২ সেপ্টেম্বর রাতে শার্শার লক্ষণপুর গ্রামে এক আসামির স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গোড়পাড়া ফাঁড়ি ইনচার্জ এসআই খায়রুল আলমের নাম বাদ পড়ায় সমালোচিত ছিলেন ওসি মশিউর। ধর্ষণের ঘটনার পর এসআই খায়রুলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

অবশ্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার বলেন, ওসি মশিউরকে রুটিন বদলি করা হয়েছে। এ বদলির সঙ্গে গৃহবধূ ধর্ষণের ঘটনার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও জানান, শার্শায় গৃহবধূ ধর্ষণের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন রোববার দাখিল করা হচ্ছে না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, রোববার গণধর্ষণ মামলায় গ্রেফতার পুলিশের কথিত তিন সোর্সের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765