শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




শরীয়তপু‌রে ডেঙ্গুতে নারীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভায় শারমিন আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শার‌মিন পৌরসভার ৭নং ওয়া‌র্ডের ধানুকা গ্রা‌মের সাংবা‌দিক জাবেদ শেখের স্ত্রী।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বুধবার রাত সা‌ড়ে ১১টার দি‌কে তিনি মারা যান। শার‌মিনের স্বামী জাবেদ শেখ একটি দৈনিকের শরীয়তপুর জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈ‌নিকের স্টাফ রি‌পোর্টার।
এ নিয়ে শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার নারী ও এক পুরু‌ষের মৃত্যু হলো। গত ৩০ জুলাই জাজিরার স্কুল শিক্ষিকা বর্ষা আক্তার (২৭), ৫ আগস্ট ভেদরগঞ্জের ইতালি প্রবাসি হাফসা লিপি (৩০), ২১ আগস্ট ডামুড্যার গৃহবধূ সুরাইয়া বেগম (৩৭) ও ২৫ আগস্ট গোসাইরহাটে দাদন লস্কর (২৫) মারা গেছেন।

প‌রিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ আগস্ট বৃহস্প‌তিবার হঠাৎ জ্বর অনুভব করেন শা‌রমি‌ন। জ্বর ক্রম‌শেই বাড়‌তে থাক‌লে ২৩ আগস্ট শুক্রবার শরীয়তপু‌র সদর হাসপাতা‌লে নেয়া হয়। সেখানে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গুজ্বর সনাক্ত হয় এবং ভ‌র্তি করা হয়। প‌রের‌দিন শ‌নিবার তার অবস্থার অবন‌তি হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক উন্নত চি‌কিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ ক‌রেন। প‌রে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়। ওই হাসপাতালে ভ‌র্তি হ‌য়ে চিকিৎসক‌দের তত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

প‌রে অবস্থা আরও অবনতি হলে বুধবার সন্ধ্যায় কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে ঢাকা সেন্টাল হস‌পিটালে প্রেরণ ক‌রে। সেখা‌নে আইসিইউ‌তে ভ‌র্তি করা হয় তা‌কে। ভ‌র্তি অবস্থায় রাত সা‌ড়ে ১১টার দি‌কে তার মৃত্যু হয়।

শারমিনের স্বামী জা‌বেদ শেখ ব‌লেন, আমার দুই ছে‌লে তামজীদ (১০) ও তানজীল (৩)। শারমিন ও বড় ছে‌লে তামজীদ একই স‌ঙ্গে ডেঙ্গু জ্ব‌রে আক্রান্ত হয়। সন্তান দু‌টি রে‌খে ওর মা চিরত‌রে চ‌লে গে‌ল। এখন বড় ছে‌লেও ‌ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি আছে। ছে‌লের অবস্থাও তেমন ভা‌লো না। সক‌লের কা‌ছে ছে‌লের জন্য দোয়া চে‌য়ে‌ছেন তি‌নি।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. খলিলুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, শরীয়তপু‌রে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765