বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শরীয়তপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

 

শরীয়তপুরের ডামুড্যায় উজেলার ধনই এলাকায় দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া এক প্রতিবন্ধী শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

ডামুড্যা থানা ও স্থানীয় সূত্র জানায়, ডামুড্যা উপজেলার ধনই গ্রামে সোমবার বেলা অনুমান সাড়ে ১২ টায় একই গ্রামের নুরুল হক বেপারীর কন্যা প্রতিবন্ধী এক শিশু দাইমুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে পার্শ্ববতী সৈয়দ বস্তা গ্রামের মামুন গোলদার (৩৫)স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধরে নিয়ে একই গ্রামের মজিদ বেপারীর পারিবারিক কবরস্থানের পিছনের সুপারি বাগানে পার্শবিক নির্যাতন করে। বাড়ি ফিরে শিশুটি তার মা বাবার কাছে ঘটনা বলে দিলে বিষয়টি অন্যান্যদের মধ্যে জানাজানি হয়।

এ ঘটনায় শিশুর বাবা নুরুল হক বেপারী বাদী হয়ে সোমবার রাতে ডামড্যা থানঅয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঐদিন রাতেই ধর্ষক মামুন কে গ্রেফতার করে । মঙ্গলবার দুপুরে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে। এ দিকে পুলিশ শিশু টিকে শরীয়তপুর সদর হাসপালে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করেছে।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765