বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শরীয়তপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকচাপায় গোলাম সরোয়ার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার রাতে উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শরীয়তপুর-চাঁদপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার ফরিদপুর সদর উপজেলার বুকাইল গ্রামের এন্তাজ মল্লিকের ছেলে। তিনি ল্যাবএইড ফার্মা লিমিটেডের ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন।

শরীয়তপুর ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনুস আলী জানান, গোলাম সরোয়ার শরীয়তপুরের ডামুড্যা উপজেলা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে ভাড়ায় চালিত মটরসাইকেলে শরীয়তপুর জেলা শহরে ফিরছিলেন। পথে মাদারীপুরগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরোহী গোলাম সরোয়ার ও চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়।

তিনি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক গোলাম সরোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে রাত ১টার দিকে গোলাম সরোয়ার মারা যায়।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলেও জানান ইউনুস।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765