শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




শরিয়তপুরে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড, ৬০ লাখ টাকার ক্ষতি

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

শরীয়তপুর জেলা শহরের পালং উত্তর বাজারে মেসার্স দৃস্টি এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। এ সময় ওই প্রতিষ্ঠানে থাকা টায়ার, অটোপার্স ও বাইসাইকেলসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষক্ষতি হয়েছে বলে জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।

শরীয়তপুর ফায়ার সার্ভিস, ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্রে জানাগেছে মঙ্গলবার রাত ৪টার দিকে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে দৃস্টি এন্টারপ্রাইজ নামের ঐ দোকানে আগুনের সূত্রপাত হয়ে টায়ার, অটোপার্স ও বাইসাইকেল দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শরীয়তপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মাহবুবুর রহমান খান ।

মেসার্স দৃষ্টি এন্টারপ্রাইজ এর মালিক মাহবুবুর রহমান খান বলেন, আমার দোকানে প্রায় ৮০ লাখ টাকার অটোরিক্সা ও অটোবাইকের যন্ত্রাংশ, বাইসাইকেল এবং টায়ার ছিল। বাজারের ব্যবসায়ীদের কাছে আগুন লাগার খবর পেয়েছি। এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার আলী আহাম্মেদ মুন্সি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। ধারনা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সার্বিক অবস্থা যাচাই শেষে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765