বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




শরণখোলায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ড. মাসুম বিল্লাহ কারিগরি কলেজে অনুষ্ঠিত এ সম্মেলনে মো. মহিম আকন সভাপতি ও তপন কুমার বিশ্বাস তপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলের এক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমঝোতায় রাজি হলে ভোট ছাড়াই সাধারণ সম্পাদক নির্বাচিত হন তপু বিশ্বাস। তার প্রতিদ্বন্দ্বী মো. মনির হোসেন প্রার্থীতা প্রত্যাহার করায় তাকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নেওয়ার ঘোষণা দেন কাউন্সিলের প্রধান অতিথি উপজেলা আ. লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন।

কাউন্সিলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আলী আকবর, ডা. আব্দুল মতিন আকন, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবুল, সাউথখালী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আ. লীগ নেতা সাইফুল ইসলাম খোকন, শহিদ হোসেন বাবুল, হাবিবুর রহমান জোমাদ্দার, রফিকুল ইসলাম কালাম, আব্দুস সোবাহান মুন্সি, ছাব্বির আহমেদ মুক্তা, মাইনুল ইসলাম টিপু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765