রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




শরখোলায় বসতঘর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

শরখোলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০১৯

বাগেরহাটের শরণখোলায় বসতঘর থেকে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খুড়িয়াখালী গ্রামের শাহজাহান ফরাজীর ঘর থেকে অজগরটিকে উদ্ধার করে পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টীমের শরণখোলা শাখার ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আলম হাওলাদার জানান, স্থানীয় শাহজাহান ফরাজীর ঘরে ঢুকে একটি অজগর তিনটি মুরগীর ডিম খেয়ে সেখানে অবস্থান করছে জানতে পেরে তারা সেখানে ছুটে যান এবং সাপটিকে উদ্ধার করেন। এ সময় সুন্দরবন রক্ষা বিষয়ক সিপিজি, ভিটিআরটি ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেলেই সাপটিকে বনে অবমুক্ত করা হয়। শরনখোলা ষ্টেশন কর্মকর্তা সামসুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765