বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




লালমনিরহাটে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পনির উদ্দিন (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের আনোয়ার মোড় এলাকার একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী পনির উদ্দিন প্রায় সময় নিরুদ্দেশ হতেন। কয়েক বছর আগে নিজেই নিজের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার রাতে ঘুম থেকে জেগে উঠে হঠাৎ ঘরের বাইরে চলে যান। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার সকালে বাড়ির পাশে একটি আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
আদিতমারী থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান মিজান বলেন, আত্মহত্যা করা এই মানসিক প্রতিবন্ধীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। উর্ধতন কর্মকর্তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765