বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




লালমণিরহাটে রওশন এরশাদের কুশপুত্তুলিকা দাহ

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

প্রায়ত সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সহধর্মীনি রওশন এরশাদকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুতুল দাহ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির জিএম কাদের গ্রুপ। শহরের আলোরুপা মোড়ে জেলা জাপা জেলা কার্যালয়ের সামনে জিএম কাদের গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার কুশপুতুল দাহ করে।

এসময় বিক্ষুব্ধ জাপার নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির প্রায়ত চেয়ারম্যান এইচএম এরশাদ মৃত্যুর আগে তার ছোট ভাই জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে যান। সেই থেকে দলকে সুসংগঠিত করতে নিরলস কাজ করছেন তিনি। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলন করে জাপার এমপি রওশন এরশাদ গঠনতন্ত্র বহির্ভূত ভাবে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব ঘোষণা করেন।

এমপি রওশন এরশাদের এমন ঘোষণায় বিক্ষুব্ধ জেলা জাতীয় পার্টির জিএম কাদের গ্রুপের নেতাকর্মীরা লালমনিরহাট জেলা জাপা কার্যালয়ের সামনে রওশন এরশাদের কুশপুতুল দাহ করে রওশন বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী বক্তব্যে রওশন এরশাদকে জাতীয় পার্টি থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌর জাপা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সম্পাদক জাহিদ হাসান ডাবলু, সদস্য নুরুল আমিন দুদু, নজরুল ইসলাম বাদশা ও জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম মোস্তফা প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765