বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




লালমণিরহাটে দেড় মণ গাঁজা উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদী তীরবর্তি এলাকায় অভিযান চালিয়ে দেড় মণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি কুলাঘাট ক্যাম্পের টহল দল। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরলা নদীর ব্রিজের চি থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে: কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম জানান, ভারত থেকে ধরলা নদী দিয়ে নৌকা যোগে চর শিবেরকুটি গ্রাম হয়ে লালমনিরহাটে বিপুল পরিমান মাদক প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল কুলাঘাটের ধরলা নদীর ব্রিজের নিচে অবস্থান নেয়। ভোর রাতে মাদক পাচারকারীরা নদীর তীরে আসলে বিজিবির টহল দলের উপস্থিত বুঝতে পেরে নৌকা থেকে নদীতে লাফিয়ে সাঁতরে ওপারে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ৬১কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানকি মুল্য ৫লাখ টাকা। সংবাদ সম্মেলনে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্ধতর্ন কর্মকর্তা ও বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765