শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




লালমণিরহাটে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় জুলহাস উদ্দিন (৪৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বুধবার দিনগত রাত ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরীহাট বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত জুলহাস পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি উপজেলা সদরের ফেন্সি জুয়েলারির মালিক।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাটগামী পণ্যবোঝাই একটি ট্রাক চৌধুরীহাট বটতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী জুলহাস উদ্দিনকে ধাক্কা দেয়। এতে জুলহাস ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এদিকে মরদেহ ছিন্নভিন্ন হওয়ায় স্থানীয়রা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে না পারলে পরদিন (গতকাল বৃহস্পতিবার সকালে) পুলিশের সহায়তায় নিহতের পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765