শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




লন্ডনে আমিরাতের ক্রাউন প্রিন্সের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

লন্ডনে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালিদ আল কাশিমির (৩৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর ঘটনায় কোনো কারণ জানাতে পারেনি দেশটির পুলিশ।

সোমবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম লন্ডনের নাইটসব্রিজের বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে ক্রাউন প্রিন্সকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বুধবার প্রিন্স খালিদ আল কাশিমির মরদেহ দেশে আনার পর দাফন করা হয়েছে। প্রিন্স খালিদের মৃত্যুতে দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

আমিরাতের শারজাহ শহরের শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাশিমির একমাত্র ছেলে। নিহত ক্রাউন প্রিন্স একজন ফ্যাশন ডিজাইনার। লন্ডনে তার এই মৃত্যুর কোনো ব্যাখ্যা দিতে পারেনি ব্রিটেন।

জানা যায়, ওই অ্যাপার্টমেন্টে অবচেতন অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীরা লন্ডনের জরুরি সার্ভিসের নাম্বারে টেলিফোন করে জানান।

পুলিশ এক বিবৃতিতে জানায়, পশ্চিম লন্ডনের নাইটসব্রিজের বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে ৩০ বছরের কাছাকাছি বয়সের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তার এই মৃত্যু ব্যাখ্যাহীন পরিস্থিতিতে হয়েছে বলে পুলিশের বিবৃতিতে জাননো হয়।

মঙ্গলবার আমিরাতের এই ক্রাউন প্রিন্সের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তার মৃত্যুর কোনো কারণ ময়নাতদন্তে জানা যায়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765