বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে যুবককে গণপিটুনি

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে সুজন (২৭) নামের এক যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। শুক্রবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া এলাকার মাখন বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবক সুজনকে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গণপিটুনির শিকার যুবক সুজন সদরের মান্দারী ইউনিয়নের পশ্চিম জামিরতলী এলাকার আব্দুল হাফিজের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর রাতে ৭ জনের ডাকাত দল দত্তপাড়া এলাকার হিন্দু বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সুজনকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন যুবক জানান, দত্তপাড়া এলাকার নিকু রাতে তাকে খবর দিয়ে নিয়ে যায়। এসময় নোয়াখালীর মাইজদী এলাকার আরো ৫ জন তাদের সঙ্গে ছিল।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সে ডাকাত না চোর তা এখনো জানা যায়নি। সুজনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়াসহ বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765