শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




র‌্যাগিংয়ের বিচার প্রচলিত আইনেই: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

র‌্যাগিং কথাটার জন্য হয়তো আইন নাই। তবে প্রচলিত আইনেই এ বিচার করা সম্ভব। এমনটাই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুয়েটছাত্র আবরার ফাহাদকে নির্যাতন চালিয়ে হত্যার প্রেক্ষাপটে বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের সংযুক্ত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, র‌্যাগিং কথাটার জন্য হয়তো আইন নাই, র‌্যাগিংয়ের মাধ্যমে যদি কোনও অপরাধ করা হয়, যদি থাপ্পড় দেওয়া হয়, সেটাও কিন্তু পেনাল কোডে অপরাধ হিসাবে ৩২৩ এ শাস্তিযোগ্য।

তিনি বলেন, সম্প্রতি র‌্যাগিং এর কথাগুলো উঠে এসেছে। যারা র‌্যাগিংয়ের ভিকটিম তাদের উৎসাহ করবেন, তারা যেন নালিশ করে। নালিশ করলে আমাদের যথেষ্ট আইন আছে, যেগুলোর আওতায় র‌্যাগিংয়ের মাধ্যমে যে অপরাধ করা হয়, সেগুলোর বিচার আমরা করবো। প্রচলিত আইনেই এ বিচার করা হবে।

আইনমন্ত্রী বলেন, শুধু আইন আদালতে আসলেই সমাধান হবে, তা নয়। প্রতিষ্ঠানে এর বিরুদ্ধে প্রতিরোধমূলক কাঠামো দাঁড় করাতে হবে। সেখানে নালিশ করলে প্রতিকার হবে এবং নালিশ করলে আর র‌্যাগিং হবে না। এরকম কমপ্লেইন সিস্টেম গঠন করতে হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765