শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকার বসে নেই : কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকার বসে নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের কুটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। সে লক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে চীন-ভারতের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। এ ইস্যুতে তাদের ভুমিকাটা বেশী কাজে আসবে।

রবিবার বেলা ১১ টার দিকে কক্সবাজার জেলার আট প্রকল্পের উদ্বোধনীতে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মানবিক কারণে আশ্রয় দেয়া এগার লাখ রোহিঙ্গার বোঝা কমাতে চেষ্টা করছে সরকার। কিন্তু বিশৃংখলা উসকানি দিয়ে, রাজনৈতিক ইস্যু করে রোহিঙ্গাদের নিয়ে একটি গোষ্ঠি চক্রান্ত করছে।

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের বিষয়ে তিনি বলেন, কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মত উস্কে দিচ্ছে। কোন এনজিও যদি মানবিক সেবার আড়ালে সরকার বিরোধী কাজ করে তাদের দরকার নেয়। প্রয়োজনে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বিশৃংখলার উসকানি না দিয়ে এবং রাজনৈতিক ইস্যু না করে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এসময় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ কক্সবাজারের নির্বাহি প্রকৌশলী পিন্টু চাকমাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারে নবনির্মিত সড়ক ভবন ও মহাসড়ক সমূহের উন্নয়নমূলক আটটি কাজের উদ্বোধন করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক যোগাযোগে দেশে নিরব বিপ্লব ঘটেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765