শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশ। বৃহস্পতিবার হতে যাওয়া এই প্রত্যবাসন ঘিরে জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা।

কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে  মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রত্যাবাসনের তালিকাভুক্ত থাকা ২৩৫ রোহিঙ্গা পরিবারের সাক্ষাৎকার শেষ হয়।

ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিরা ক্যাম্পে  গিয়ে এসব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম বুধবার সন্ধ্যায় কক্সবাজারে সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেের প্রত্যাবাসনের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা ২৩৫ পরিবারের রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য্ বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেকোনো সময়ে প্রত্যাবাসন প্রক্রিয়া সূচনার লক্ষ্যে ৫টি বাস ও ৫টি ট্রাক টেকনাফের শালবন ক্যাম্পে থাকবে। যারা মিয়ানমারে ফিরবেন তাদের মালামাল বহনে এসব পরিবহন রাখা হয়েছে।

এই প্রক্রিয়াকে নিরাপদ করতে ক্যাম্প ও সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765