শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




করোনা সংক্রামন প্রতিরোধে কঠোর অবস্থানে বাগেরহাট জেলা প্রশাসন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২০

বাগেরহাটে করোনা সংক্রামন প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। সংক্রামণ ঠেকাতে নানা ধরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিতে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ¯^পন দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, রিজিয়া পারভীন, চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, জেলা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডা. মোশাররফ হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
উপস্থিত সকল সদস্যের মতামত নেয়ার পর জেলা প্রশাসক বলেন, কাল থেকে সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক ব্যাবহার না করলে আরো কঠোর ব্যবস্থা, বাজার সরিয়ে নেয়া, ব্যাটারী চালিত ইজিবাইকে বিশেষ পর্দার ব্যবস্থা, বিকাল ৪টার পরে সবাইকে ঘরে থাকা নিশ্চিত করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765