শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




রুবেল-লিটন একাদশে ফিরছেন ?

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
রুবেল- লিটন

বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে মাঠে গড়াবে এই ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বাংলাদেশের। নির্ধারিত সময়ে খেলা গড়ালে একরকম একাদশ হবে। আর বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে গেলে আরেক রকম একাদশ নিয়ে মাঠে নামবে মাশরাফিরা।

তবে যে দল নিয়ে বাংলাদেশ মাঠে নামুক আগের তিন ম্যাচের একাদশ যে থাকছে না এটা নিশ্চিত। ইংল্যান্ডের বিপক্ষে ঊরুতে চোট পাওয়া সাকিবকে নিয়ে আগের দিন শঙ্কা থাকলেও তার মাঠে নামার সম্ভাবনা বেশি। যদি কোন কারণে সাকিব খেলতে না পারেন সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে সাকিবের দায়িত্ব পালন করতে হবে।  

মঙ্গলবার ম্যাচের আগে সাকিবের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। যদিও টিম ম্যানেজমেন্ট সাকিবের ওপর পুরোপুরি সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। সাকিব খেলবেন কিনা এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সরাসরি কিছু জানাতে পারেননি। আইসিসির বিধিবদ্ধ নিয়মের কারণে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচ শুরু হওয়ার আগেই জানা যাবে সাকিব লঙ্কানদের বিপক্ষে খেলছেন কিনা।

সাকিবের খেলার ব্যাপারে কিছুটা সংশয় থাকলেও লিটন দাস ও রুবেল হোসেনের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের বদলে সুযোগ পেতে পারেন লিটন দাস। আয়ারল্যান্ড সিরিজে একটি ম্যাচে সুযোগ পেয়ে খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। এরপর বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও করেন ৭৩ রান। সবকিছু ঠিক থাকলে দুর্দান্ত ফর্মে থাকা লিটনের সুযোগ পাওয়া সময়ের ব্যাপার মাত্র!

অন্যদিকে মেহেদী হাসান মিরাজের বদলি হিসেবে সুযোগ দেওয়া হতে পারে রুবেল হোসেনকে। তবে সাকিব শেষ পর্যন্ত খেলতে না পারলে সাকিবের বদলি হিসেবে রুবেল হোসেন সুযোগ পাবেন। আর একাদশে সাকিবের ভূমিকাতে থাকবেন মিরাজ।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে না গেলে এই একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আর কমে গেলে একাদশে আসতে পারে কিছু পরিবর্তন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765