বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রিফাত হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার, গ্রেপ্তার আরো ১

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) সকাল সাড়ে ৯টায় বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়। এই রামদাটি দিয়েই প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে রিফাত ফরাজীসহ অন্যরা।

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, সকালে রিফাত ফরাজীকে সাথে নিয়ে তার দেখানো ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, আজ (সোমবার) ভোররাত সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরিয়ান শ্রাবণ নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ।

এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ভোররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এখন পর্যন্ত এজাহারভূক্ত তিনজনসহ মোট ছয়জন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765