শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির মশাল মিছিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

দুর্নীতির দায়ে সাজা পেয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মশাল মিছিল বের করেছে বিএনপি।

মাগরিবের নামাজের পর এলিফেন্ট রোডে ধানমণ্ডি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মশাল মিছিলটি সাইয়েন্স ল্যাবরেটরির মোড় থেকে শুরু হয়ে এলিফেন্ট রোডে বাটা মোড়ের কাছে এসে শেষ হয়।

এই মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবিসহ স্থানীয় ছাত্রদল, যু্বদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা অংশ নেন।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘মিডনাইট নির্বাচনের অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে বন্দি করে রেখেছে। বন্দি করার মধ্য তারা শুধু একজন নেত্রীকেই বন্দি করেনি, তারা গণতন্ত্রকে বন্দি করে রেখেছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও তারা বন্দি করে রেখেছে।’

‘আমরা মনে করি, দেশনেত্রীর মুক্তির মধ্য দিয়েই কেবল গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে।আমরা অবিলম্বে দেশনেত্রী মুক্তির দাবি জানাচ্ছি।’

রিজভী গত দুই সপ্তাহ আগে নয়াপল্টনে ঢাকার কেরানীগগঞ্জ বিএনপি ও মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে মশাল মিছিল করেছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765