বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রায়পুরে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরের রায়পুরে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে কাজল হোসেন (১২) নামের এক প্রতিবন্ধী শিশুর মুত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রৌসন আলী বেপারী বাড়ির সামনের এ দুর্ঘটনা ঘটে।

কাজল একই এলাকার দুলাল মিয়ার ছেলে। সে জন্ম থেকে প্রতিবন্ধী ছিলো।

স্থানীয়রা জানান, তিন মাস আগ থেকে রায়পুর পল্লী বিদ্যুৎ সংযোগের কাজ করে।

সকালে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮ টার দিকে বিদ্যুতের ওই ছেড়া তারে জড়িয়ে কাজলের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য নিহতের স্বজনরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলাকে দায়ী করেছেন।

এ ব্যাপারে চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠান জানান, রায়পুর পল্লীবিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্যে অবহেলার কারণেই সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কাজল মারা যায়। তাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী আমাকে জানায় জানান, এ ছেড়া তাদের বিষয়টি তাৎক্ষণিক রাখালিয়া পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে অভিযোগ করা হয়। এরপরও তার না সরানোর কারণে এ দুর্ঘটনা হয়।

রায়পুর পল্লীবিদ্যুৎ সমিতির (ডিজিএম) শেখ মোনোয়ার মোর্শেদ জানান, সকালে প্রচুর বাতাসের কারণে সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা তার ছিড়ে যায়। ওই তারে জড়িয়ে এক শিশু মারা গেছে। বিষয়টি তিনি শুনেছেন। তবে ছেড়া তারের বিষয়ে কেউ তাকে অভিযোগ করেনি। বিদ্যুৎ কর্মচারীদের কর্তব্যে অবহেলার মৃত্যু হয়েছে অভিযোগটি সঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। করলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765