বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুরে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ইমনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা মৈশাইর বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

ইমন উপজেলার মৈশাইর গ্রামের কালাম মিয়া ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে কিশোরীর মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য আজ শনিবার সকালে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরীর পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাত ৮টায় দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা রাইডার লেদার ব্যাগস এন্ড লাগেজ ফ্যাক্টরি থেকে কাজ শেষে বের হয়ে বাড়ি যাওয়া পথে মৈশাইর গ্রামের কালাম মিয়ার ছেলে ইমন ও তার সহযোগীরা তাকে গতিরোধ করে রিক্সায় তুলে নিয়ে গিয়ে চোখ ও মুখ বেঁধে অজ্ঞান করে বইগরে একটি বাড়িতে নিয়ে যায়। পরে রাতে ৬ বন্ধু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। টানা দুই দিন ধর্ষণের পর শুক্রবার সকাল ১০টায় তাকে রিক্সা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ময়নাল হোসেন বলেন, কিশোরীর অভিযোগ পেয়ে শুক্রবার রাতেই অভিযুক্ত যুবক ইমনকে আটক করা হয়েছে। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765