বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রাহুল গান্ধীর কাছে ভয়াবহ অভিজ্ঞতার তুলে ধরলেন কাশ্মীরি নারী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের শ্রীনগর থেকে ফিরিয়ে দেবার একদিন পর প্রিয়াঙ্কা গান্ধী একটি ভিডিও টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে নয়া দিল্লির বিমানে রাহুলের কাছে কান্নায় ভেঙে পড়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিলেন এক কাশ্মীরি নারী।

প্রিয়াঙ্কা গান্ধী টুইটে বলেন, যারা বিরোধীদের দিকে বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন-কাশ্মীরে সমস্ত গণতান্ত্রিক অধিকার নিষিদ্ধ করে দেওয়ার চেয়ে বেশি রাজনৈতিক ও দেশবিরোধী আর কিছু হতে পারে না। আমাদের সকলের দায়িত্ব এর বিরুদ্ধে আওয়াজ তোলা, আমরা সে কাজ করেই চলব।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ১২জনের একটি প্রতিনিধি দলকে শনিবার শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। সমস্ত রাজনৈতিক নেতারা এ ঘটনার নিন্দা করেছেন। সিপিএমের পলিটব্যুরো একে দিনেদুপুরে অধিকার ছিনাই বলে অভিহিত করেছে।

কংগ্রেসের পোস্ট করা এক ভিডিওয় দেখা যাচ্ছে রাহুল গান্ধী তাদের আটকে দেওয়া কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন- রাজ্য কর্মকর্তা বলেছেন আমি আমন্ত্রিত। সে জন্য আমি এসেছি। এবার আপনারা বলছেন আমি যেতে পারব না। সরকার বলছে এখানে সব ঠিক আছে, সব স্বাভাবিক চলছে। যদি সব স্বাভাবিক চলে, তাহলে আমাদের যেতে দেওয়া হচ্ছে না কেন?”

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নাটকীয় কায়দায় অঞ্চলটিজুড়ে সামরিক ও আধা সামরিক বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। বন্দী করা হয় সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লাহসহ মূলধারার রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765