শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রামপালে ট্রাক থামিয়ে ছিনতাই, আটক ২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
প্রতীকী ছবি

 

বাগেরহাটের রামপালে একটি কাকড়ার ট্রাক থামিয়ে ড্রাইভারকে মারধর করে দূবৃত্তর্রা টাকা ছিনতাই করেছে ৷ শুক্রবার দিবাগত রাত ১০ টায় খুলনা মংলা মহাসড়কের বাবুরবাড়ী এবং তেতুলিয়া ব্রীজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে ৷

গাড়ীর চালক মোঃ রবিউল ইসলাম জানান, মংলা থেকে কাকড়া বোঝাই করে ঢাকা যাবার পথে বাবুরবাড়ী এবং তেতুলিয়া ব্রীজের মাঝামাঝি স্থানে দুইটি মটরসাইকেলে ৪ জন ছিনতাইকারী তার গাড়ীর (ঢাকা মেট্রো ট- ১১-৭০৩০) গতিরোধ করে ৷ কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকরীরা তার ও হেল্পারের উপর আক্রমন করে ৷ এ সময় তাদের বেদম মারধর করে নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ৷ মোবাইলে খবর জানালে ভাগা মোড়ে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করতে গেলে তারা কাদিরখোলার রাস্তায় চলে যায় ৷ পরে গৌরম্ভা এলাকায় স্থানীয়রা একটি এফজেড মডেলের মোটরসাইকেল সহ ২ ব্যাক্তিকে আটক করে ৷

রামপাল থানার ওসি তুহিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৌরম্ভা পুলিশ ফাঁড়িতে একটি মটরসাইকেলসহ ২ ছিনতাইকারীদের আটক করা হয়েছে ৷ গৌরম্ভা পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃ ইদ্রিস জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম ইমন (২৪),আকাশ (২৬) বলে পুলিশের কাছে স্বীকার করেছে ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসবাদ করছিলো ৷

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765