বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




রামগতিতে ৩ ভুয়া সাংবাদিকসহ আটক ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

লক্ষ্মীপুরের রামগতিতে তিন ভুয়া সাংবাদিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলা সদর আলেকজান্ডার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মৃত দুলাল বেপারীর ছেলে হৃদয় হোসেন (২৩), নওগাঁর আত্রাই উপজেলার আব্দুল খালেক সরদারের ছেলে মাসুদ রানা (২৫), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদল মিয়ার ছেলে ইব্রাহিম (২৩) এবং তাদের গাড়ি চালক নোয়াখালীর সুদারাম থানার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, আটককৃতরা গত দুইদিন থেকে রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট থেকে প্রতারণা করে অবৈধ সুযোগ-সুবিধা আদায় করে আসছে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনকে জানান। তিনি এব্যাপারে বিজয় টিভির প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে অফিস থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেন। পুলিশকে জানালে তাদের আটক করা হয়। পরে বিজয় টিভির জেলা প্রতিনিধি বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রামগতি থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, তিন ভুয়া সাংবাদিকসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিজয় টিভির স্টিকার সম্বলিত মাইক্রোবাস, ভিডিও ক্যামেরা, বিজয় টিভি এবং বাংলা টিভির দুটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765